কবিতা

অস্ত্র ভাঙার মুহূর্ত

ডাকটিকিট- সৃষ্টি সুখের উল্লাসে

রেজাউদ্দিন স্টালিন

প্রথম পাঠের বর্ণগুলো হানা দিচ্ছে

অ-তে অজগর কানের কাছে

ফোঁস-ফোঁস করে

আর ঈ-এর ঈগল এসে ছোঁ মেরে

নিয়ে যায়

ঋ-বর্ণটি সবাইকে ঋষি বানাতে ব্যস্ত

কিন্তু ক-সমস্ত শক্তি দিয়ে

কবি হওয়ার মন্ত্র দেয়

গ-বলছে সমাজে বাঁচতে হলে

সব ছেড়ে ছুড়ে গাধা হও

সর্বংসহা হও, টু-শব্দ করো না

নত হতে শেখো

কিন্তু ঘ-যারপরনাই ক্ষ্যাপাটে

সে ঘাড় মটকে দিতে চায়

কাপুরুষ বলে

দ-দেয়ালের জামা পরিয়ে দেয়

বাড়ির গায়ে আর

ফ-সব ছিঁড়ে ফাঁক করে দিলে

সূর্য ঢুকে পড়ে

ট- খুব টানাটানিতে ওস্তাদ

বাড়িটির জরায়ু টেনে লম্বা করে ব্রহ্মাণ্ড অবধি

দ্যাখো কাকে বলে অসীম শূন্যতা

বরাবরের মতোই সিগারেটের মাথায় আগ্নেয়গিরি নিয়ে বসে থাকে

উচ্চারিত হবার সুযোগ বঞ্চিতদের মন্ত্র দেয় ঐক্যবদ্ধ হতে

স-স্বাধীনচেতা-হাতে তাঁর

এ কে ফরটিসেভেন— দিগন্ত ফুটো করে দেবে

সে মুহূর্ত পরমতসহিষ্ণু ভূ-পৃষ্ঠের নামে

ভালোবাসার স্তনের চাপে অস্ত্র

ভেঙে গুঁড়ো করে দেয়

3 thoughts on “অস্ত্র ভাঙার মুহূর্ত

  • Found uu99 via a friend, signup was fast, and they are pretty generous in free cash. But I think they can improve the customer services. If you’re looking to try, check it out at: uu99

    Reply
  • Alright dudes! Check out bet69us! Seriously, I’ve been hitting it big there lately. Good vibes all around. Definitely worth a look if you’re trying to make some extra cash.

    Reply
  • Been checking out wm88vn and honestly, it’s not bad. There’s a decent selection of games on wm88vn. Might be worth checking if you’re looking for something new. Give it a shot!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *