মউতের পার্সেল

সতেরো নভেম্বর দিবাগত রাত

প্রখর ঘুমে প্রচ্ছন্ন আমাদের মহানগরী

আমিও অসহায় নিরস্ত্র নিদ্রার কাছে

হঠাৎ তার পায়ের আওয়াজ

কালশির ঠোস খাওয়া সড়কে জুতোর ছন্দ

যেন পিয়ানোর ঘাটে নদীর ঢেউয়ের মতো

ওঠানামা করছে ডেনভারের ছয়টি আঙুল

কুশল জিজ্ঞাসায় ঘাড় ঘোরালেন শুধু

জরির ফিতায় মোড়ানো নীল পার্সেল হাতে

আমার দিকে এগিয়ে দিয়ে আবার নিরুদ্দেশ

হায় পার্সেল! সর্বনাশা পার্সেল! কুলক্ষণা পার্সেল

আগে জানলে তোর মোহে মজতাম না

মহানায়কের মৃত্যুর পারদ বোতলজাত করে

তুই এসেছিলি তারই হাত ধরে আমার স্বপ্নঘোরে

কালের বাতাসে বিশ্বাসের আযান হাঁকা এক কবির

ফুসফুসে তুই এসেছিলি সুপার গ্লু আঠা লাগাতে

আগে জানলে তোকে ছুঁড়ে মারতাম নীলের দেশে

সাম্রাজ্যলোভীর বুকে কিংবা নিপীড়কের তকতে।

1 thought on “মউতের পার্সেল”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top