নেতার গরম ভাষণ শুনে
দেশটা হলো স্বাধীন
রাক্ষুসে দেশ ফাঁদ পেতেছে
বলছে— পা দিন, পা দিন!
নেতার মেয়ে নেত্রী হয়ে
পাও দিল সেই ফাঁদে
দেশ আবারও স্বাধীন হলো
নেত্রী ভেগে কাঁদে।
ঘুণপোকারা দেশ খেয়েছে
রাখল কিছু মুলা-ই
নেতার মেয়ে যায় পালিয়ে
ছত্রিশে জুলাই।
তীব্র তারই রক্তনেশা
গুম করা মামুলি
যেই ছেলেটা পানি বিলায়
তার বুকেও গুলি!
সোনার ছেলে বুক চিতিয়ে
গুলির মুখে দাঁড়ায়
সালাম ওদের, জীবন দিয়ে
দালালটাকে তাড়ায়।
পুত্রহারা মা বাবাকে
কেমন করে ভুলাই
ওদের গড়া ট্রাইবুনালে
ওদেরকেই ঝুলাই।