যমুনাকে যায় না ভোলা
যায় না ভোলা তিস্তাকে
কোথায় প্রাণের পদ্মা নদী
নিত্য করি মিস তাকে।
মিস করি যে বুড়িগঙ্গা
মিস করি অই মেঘনাকে
সারাটা দিন লাগতে থাকে
সেসব স্মৃতির বেগ নাকে।
বউয়ের হাতের ইফতারিতে
তেহেরি চপ ছোলাকে
দেইখা প্রিয় স্বদেশ শিখাই
আমার মেয়ে পোলাকে।
সেহেরীতে দই দিলে বউ
মিস করি যে আম্মাকে
কে যেন দেয় ফের জ্বালিয়ে
স্নিগ্ধ স্মৃতির শাম্মাকে।
আমি যেমন মিস করি দেশ
মিস করে ফের ওরা তো
প্রবাস স্মৃতির কারবালা আর
তিয়াস ভরা ফোরাতও।