ভাই আমার!
আমার ঘাড়েও যদি ওরা তরবারি শান দেয়,
হাঁটু মুড়ে বসবো না আমি;
আমার রক্তাক্ত মুখের ওপর
ওদের চাবুকের আঘাতেও না,
ভোর যদি এতোটাই নিকটবর্তী
পিছু হটবো না আমি;
আমাদের প্রচণ্ড ঝড়গুলোকে
পরিপুষ্ট করে যে ভূমি
জেগে উঠবো সেখান থেকে।
ভাই আমার!
তোমাকে হাঁটু মুড়ে বসাবে বলে
জল্লাদ যদি তোমার চোখের সামনেও
আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় কসাইখানায়,
যাতে তুমি করুণা ভিক্ষা না চাও;
আমি আবারো বলছি, দাঁড়াও মাথা উঁচু করে
আর দেখো আমাকে কতলের দৃশ্য!
দেখো জল্লাদকে,
আর আমারই রক্তে ভেজা তরবারি!
আমাদের নির্দোষ রক্ত ছাড়া
কী আর দেখাবে সেই খুনী?
রাত্রিবেলা বন্দুকের মুখে
ওর পরিখা থেকে
ওকে তুলে নিয়ে গিয়েছিল ওরা,
তারপর কারাপ্রকোষ্ঠের অন্ধকারে
নিক্ষেপ করা হয়েছিল সেই নায়ককে,
সেখানেই শেকল ছাড়িয়ে
সে ছিল এক উড্ডীন নিশানের মতো।
শেকল হয়ে উঠেছিল জ্বলন্ত মশাল,
আর জ্বালিয়ে দিয়েছিল সেইসব,
যা কিছু করেছে আড়াল
আমাদের উজ্জ্বল ভবিষ্যতকে,
আর আজও বেঁচে আছে সেই নায়ক,
আজও কয়েদখানার রুদ্ধ প্রকোষ্ঠের দেয়ালে দেয়ালে
শোনা যায় তার বিজয়ী পদধ্বনি।
Finally found a place where the login doesn’t glitch. Everything is streamlined and the gaming experience is just seamless. 123jili123comlogin