পলাশের ডালে রাঙা ভোর
কলির ব্যস্ততা ভিন্ন রকম। সারা দিন শুধু ছোটাছুটি।
আয়েশার ঠোঁট তিরতির কেঁপে উঠে, কিসের সমঝোতা? রঙ মেখে যারা রাজপথে শুয়েছিলো তাদের রঙের দাম সরকার থেকে আদায় করতে চায় হেফাজত?
নাকি যে স্বপ্নবাজ বাচ্চাগুলো হারিয়ে গেছে রাত্রির অন্ধকারে, তাদের মায়েদের চোখের পানিতে অজু সেরে পাক হওয়ার অঙ্গিকার করবে সরকারের সাথে?