শুদ্ধতার ঘ্রাণ
মেঘবালিকা আসে মেঘের মাদল বাজিয়ে, ঘুম ছুটানো জল ছিটিয়ে, বিজন ঘরে বিজলির হাসি ছড়িয়ে। সে আসে দুরন্ত ঝোড়ো হাওয়া সাথে নিয়ে, আসে চিরনিঠুর প্রিয়তমের পথচাওয়ার গোপন আনন্দের অভিসারিণীর বেশে। তারই পরশে কবির হৃদয়ে প্রেমের দোলা লাগে। মনে জাগে প্রণয়যুগলের ঝুলনের আবেশ। স্মৃতিকাতরতায় ব্যর্থ প্রেমের বাসি ফুলে জাগে নতুন ভালোবাসার সাধ!’ একটু থামল হেলাল। চোখ বুলিয়ে নিলো অন্যদের মুখের ওপর দিয়ে। সবাই বেশ আগ্রহ ভরেই ওর কথাগুলো শুনছে। কাজেই, আরও আগ্রহ সৃষ্টি হলো নজরুল সম্পর্কে জ্ঞান জাহির করার

