রফিক লিটন
প্রিয়তম গাছ;—
বৃক্ষ হয়েছে আজ। দূর থেকে দেখে যাই।
বাড়ন্ত বৃক্ষের গৌরব ছড়িয়ে পড়েছে পাড়াময়।
দ্যুতিময় ছায়া। আকাশ ফাটিয়ে বৃষ্টি নিয়ে আসে।
পল্লবিত সবুজ। মাথাচাড়া দিয়ে প্রেমের কথা বলে।
বৃক্ষের ঠিকানা বুঝি আকাশ— ঊর্ধ্বমুখী আরশ।
প্রেমের ধারাবাহিক পত্রালি। ধারাবাহিক সাধন।
কুঞ্জলতায় ছেয়ে আছে বৃক্ষের ডালপালা।
খুকখুক কাশি— বার্ধক্য ছুঁয়েছে সেই নূরানী সুরতে।
প্রিয়তম বৃক্ষ; —
সবকের প্রথম পাঠ। ভাবনার জগৎ। সমুদ্রের সঙ্গীত
পর্দা খুলে যাওয়া চোখ। নীলাভ আকাশ। অবিরত
প্রস্রবণ। ডালিমের দানার মতো ঐকান্তিক প্রেম।
ঘুরেফিরে মানুষের কথা। কল্যাণীয়া, অমৃত সুধা।
প্রেমের সেই সঞ্জীবনী নহরের মতো বয়ে চলে
কাল থেকে কালান্তরে।
Really impressed with the transparency and the fair play here. It feels like a community where players are actually valued. I am sticking with vnua88 from now on.