নৈঃশব্দের চিত্রকল্প

নৈঃশব্দের কী চিত্রকল্প আছে? ভাষা;

অস্তিত্বের জটিল যন্ত্রণা? একাকিত্ব কিংবা

জীবনের জাগতিক বিষয়-আশয়;

        ইহলৌকিকতা এবং

              বাস্তবিকতার আদিগন্ত-অন্ত;

মানবিক দিগন্তের বিষুবরেখার চিত্রপটে

    আঁকা থাকে ছাপচিত্র কোনো

স্বপ্নগ্রাম? একান্ত আরাধ্য কোনো শুদ্ধ সত্তা?

নৈঃশব্দের আন্দোলিত অলিন্দের

বাঁক, মোড়, ঝরোকার উন্মুক্ত স্তম্ভিত শিকলি

আমি নৈঃশব্দের চিত্রকল্প খুঁজে ফিরি

দিনান্তে শর্বরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top