নির্বাক পৃথিবী

মাহফুজুর রহমান আখন্দ

মানুষগুলো হয়ে যাচ্ছে প্রাণহীন কাঠের পুতুল

ক্রমশ শুকিয়ে যাচ্ছে হৃদয়ের তাবৎ রসালো যৌবন

ভেতরের লাবন্যতা হারিয়ে গেলেও আধুনিক ফার্নিচারের মতো

চকচকে হয়ে উঠছে বাহিরের অবয়ব

বার্নিশের প্রলেপ আর রঙ্গশালার নিয়ন আলোর ঝলকানি

নয়নের দৃষ্টি হারালেও চশমার ফ্রেমে চাকচিক্যের জৌলুশ

মরীচিকার বন্যাই এখন বেঁচে থাকার স্বার্থক অবলম্বন

পৃথিবী এখন হৃদয়হীন- অনুভূতিহীন এক ব্যবহারিক আসবাব

আদর আহ্লাদে উদ্বেলিত হয় না এখানকার মানুষেরা

উহ্, আহ্ করে না অমানবিক যুদ্ধের নির্মম আঘাতেও

কাঠমানবের আনবিক সমাজ বুকে দাঁড়িয়ে আছে নির্বাক পৃথিবী আহা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top