দৃষ্টির তাওয়াফ করি

আমার মা বুড়ো হয়ে

এখন তিনি এক পবিত্র শিশু।

বয়সের জমজমে ধৌত হওয়া

আমার গৃহে পবিত্র হাজরে আসওয়াদ

দরজায় উকি দিয়ে শ্বেত জোসনা দেখি

দৃষ্টির তাওয়াফ করি বারবার

মনে পাই মকবুল হজেরই স্বাদ।

মা ডাকে মৃদু কণ্ঠে ‘বাবা কইরে’

আমি লাব্বাইক লাব্বাইক

বলে সামনে দাঁড়াই।

মা আমার বুড়ো হয়ে

এখন তিনি এক স্বর্গ শিশু।

নাতি নাতনীরা তার খুনসুটি সাথী

তাদের হাসির রিনিঝিনি শব্দে

ঘরে জান্নাতের শীতল বাতাস বহে

আমি আড়চোখে মার পদতলে

জান্নাতের প্রশান্ত প্রস্রবণ দেখি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top