এখনো নিখোঁজ

এখনো নিখোঁজ

মহুয়া রাতে সুবাসিত জোছনার বিজ্ঞাপন

নিশাচর নিকোটিন

পতনের সঙ্গেই একরোখা উত্থান

টান টান উত্তেজনায় সমুজ্জ্বল স্বাধীনতা

চুপচাপ জনপদে কাঙ্ক্ষিত সৃষ্টির ঢল

কখনো চিৎকার

কখনো বা শীৎকার

চমৎকার চমৎকার।

প্রাপ্তির অহমিকায় বাহারী উৎসবের জ্যোতি

হাতের মুঠোয় দুর্লভ আনন্দ আশ্রম

পিয়াসী ঠোঁটের মাতাল চিত্রে

ঝড় তোলা নৃত্যের তুখোড় সব মুদ্রা

উষ্ণতার উত্তাপে কিছু জল নেমেছিল

ক্ষুধার্ত জোনাকির ডানায়

ক্লান্তি নেমেছে থেমে থেমে

সমুন্নত প্রেমে

অনাবিল উচ্ছ্বাসে।

থৈ থৈ জলে বিশ্বজয়ের উল্লাস

আমরা এঁকেছিলাম দুরন্ত স্বপ্নের রংধনু

আহা! মহুয়া রাতে সুবাসিত সেই জোছনার বিজ্ঞাপন

এখনো নিখোঁজ আজো নিখোঁজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top