লতিফুল ইসলাম শিবলী
পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের সামনে
আমাদের এখনো দাঁড়ানো হয় নি!
এই আক্ষেপ নিয়ে গেলাম ফুলের কাছে,
গেলাম নদীর কাছে
গেলাম পাহাড় এবং সমুদ্রের কাছে,
রূপালি জোছনায় ভেসে যাওয়া মরূদ্যানের সৌন্দর্য
আমাকে তছনছ করে দিয়েছে সেই প্রাচীন নিঃসঙ্গতায়
যা এডেনের বাগানে অনুভব করেছিলেন
আদিপিতা আদম আলাইহিসসালাম।
এরপর একদিন তুমি এলে,
আমরা পাশাপাশি বসলাম
হ্রদের জলের আয়নায় অপার মুগ্ধতা-
আর ঠিক তখন সমস্বরে পাহাড় সমুদ্র নদী
মরূদ্যান চিৎকার করে জানিয়ে দিল-
তোমাদের এই যুগলবন্দীর চেয়ে সুন্দর দৃশ্য আর কোথায় আছে!!
Really impressed with the payout speed. I had some doubts at first, but everything was processed quickly. Highly recommend vn88vie for anyone looking for reliability.