মানুষের মাঝে ঈশ্বর

মনে মনে অন্তরঙ্গ হলে খোদাকে খুঁজে পাওয়া যায়

পবিত্রতা ঈশ্বরের সৃষ্টি

মানুষই একমাত্র গিরগিটি

ভালোবাসা খোদার অপরূপ সৃষ্টি

স্রষ্টা ইবাদত চায়

মানুষ কেবল রূপ বদলায়।

ফেরেশতা থেকে শয়তানে পরিণত হয় ক্রমাগত

আমার কলম থেকে কেবলই রক্ত ঝরে

জীবন থেকেও রক্তাক্ত কেবল

মানুষে মানুষে কেবল হানাহানি

পশুর মাঝেও দেখিনি এত পশুত্ব

মনের পশুকে রোজ দেই কোরবানি

মনে কারো আগুন জ্বললে দিও কেবল পানি

আগুনে ঘি দিয়ে জ্বালিয়ো না আর

শ্মশানে পরিণত করো না হৃদয়কে আর

ভালোবাসার এই চার অক্ষর ভীষণ দামি

কেবল হন্য হয়ে ভুল পথে চললে তুমি

জানো না মসজিদে নয় মন্দিরে নয়

মানুষের মাঝেই খোদাকে পাওয়া যায়

3 thoughts on “মানুষের মাঝে ঈশ্বর”

  1. 9xbetwin, huh? I’ve seen it pop up a few times. The sports betting odds looked pretty competitive, so I threw a few bucks down on a game. Won a bit, cashed out okay. Site design is… functional. See for yourself at: 9xbetwin

  2. Someone mentioned CK888vip in a forum. Figured I’d have a look. Seems like they focus a lot on VIP stuff (obviously!). Didn’t go too deep, but the bonuses looked decent enough at first glance. Maybe worth checking out if you’re a high roller: ck888vip

Leave a Reply to ck888vip Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top