আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম যাত্রাপালা। “যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১-৭ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দীর উদ্যানের ‘মুক্ত মঞ্চ’ যাত্রা উৎসব ২০২৪ আয়োজন করা হয়েছে। এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ৭টি যাত্রা দল প্রতিদিন ১টি করে ‘ঐতিহাসিক ও সামাজিক’ ঘটনা অবলম্বনে নির্মিত যাত্রাপালা পরিবেশন করবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পালা পরিবেশিত হবে।
আজ ৪ঠা নভেম্বর ২০২৪। সন্ধ্যা ৬টা থেকৈ রাত ৯টা পর্যন্ত ‘নর নারায়ণ অপেরা’র যাত্রা পালা ‘লালন ফকির’ পরিবেশন করা হবে। পালাকার- দেবেন্দ্রনাথ, নির্দেশক- ব্রোজেন কুমার বিশ্বাস।