শিল্প-সাহিত্যের কাগজ ডাকটিকিট’র প্রধান সম্পাদক ও প্রকাশক, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর সাবেক সহ-পরিচালক, জুলাই ঐক্য’র প্রতিষ্ঠাতা এবং জাগ্রত জুলাই’র সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি, লেখক, গীতিকার ও সুরকার মুন্সী বোরহান মাহমুদের প্রিয় পিতা মাওলানা মোহাম্মদ ছালেস গতকাল রাত আনুমানিক ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
তিনি প্রায় আড়াই মাস ইসলামী ব্যাংক কার্ডিয়াক সেন্টার, পল্লবীতে লাইফ সাপোর্টে ছিলেন। অবশেষে আল্লাহর ডাকে তিনি পরপারে পাড়ি জমান।
মহান আল্লাহর দরবারে এই দরখাস্ত— আল্লাহ তা’আলা মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করুন। আমীন।
সংবাদ বিজ্ঞপ্তি
