আমি চলে যাচ্ছি এক নিরাপদ গন্তব্যে।
আমাকে স্বাগত জানায়- অপেক্ষায়
অগুনতি ভালোবাসা।
গভীর নিদ্রার পকেটে আমি আবিষ্কার করি
নূরানী আহ্বান, কোরাস কণ্ঠে আমায় লক্ষ্যভেদী আহ্বান–চলে এসো তোমায়
জড়িয়ে দেই রেশমী চাঁদরের আলতো চুম্বনে
অসীম ভালোবাসার নরম স্পর্শে।
অলীক নশ্বর এ মানচিত্র আমাকে তাড়িয়ে বেড়ায়
আমি খু-উ-ব বুঝতে পারি হে পৃথিবী!
আমি জেনে গেছি তোমার গোপন রহস্য।
মৃত্যু নির্মম সুন্দর!
ওপারে প্রাণ ছোঁয়া গান আর মর্মস্পর্শী মর্সিয়ার মিশেলে
নূরানী মানুষগুলো মত্ত কী সুন্দর! এক
অবশ্যম্ভাবী আল্পনায়।
আমি প্রতিনিয়ত আবৃত্তি করি বিশাল ঐশ্বর্যময়
নান্দনিক বন্ধনায় ঘেরা আলোর মন্ত্র।
তসবীর দানার মতো আমি নিয়ত সেজদায় বিলিয়ে দেই দেহ, মন,
সারি সারি স্তূপীকৃত সম্পদ,
এমন কী! পুঞ্জীভূত ভালোবাসার পাহাড়।
আমি রোপণ করি গোলাপ, রজনীগন্ধা, হাসনাহেনা, জুঁই, চামেলী
আর অসংখ্য সুগন্ধ
নিমিষেই আলোর মিছিলে সয়লাব আমার নিকানো উঠোন।
I’ve been looking for a reliable spot like this for a while. The interface is super smooth and everything loads fast. Definitely worth checking out! vnzxx88
Quick deposits and even quicker withdrawals. That is all I care about in a gaming site. Keep up the good work ppc88login.